২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা গ্যাসফিল্ডের আগুনের উচ্চতা বেড়েছে

টেংরাটিলা গ্যাসফিল্ডের আগুনের উচ্চতা শনিবার সকাল থেকে বৃদ্ধি পেয়েছে। আগুনের পাশাপাশি গ্যাসের প্রেসারও বেড়েছে। আগুনের শিখা ২০০ ফুটের মধ্যে ওঠানামা করেছে। গ্যাসফিল্ডের চারিদিকে মাটি দিয়ে বুদবুদ করে এবং পানিতে কুন্ডলি পাকিয়ে গ্যাস বের হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সরজমিনে ঘুরে জানা যায়, সকালে গ্যাসফিল্ডে গ্যাসের প্রেসার বৃদ্ধি পায়। এর ফলে আগুনের উচ্চতাও বাড়ে। তবে আগুন ছড়িয়ে পড়েনি। আগুন লাগা রিলিফ কূপের পাশে ৫০ হাজার লিটার অয়েলের একটি রিজার্ভ ট্যাংকার রয়েছে। ট্যাংকারে আগুন লাগলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে।

শনিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে গ্যাসফিল্ডের মূল গেইটে আবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখে ইউপি চেয়ারম্যান আমিনুল হক, আবদুস সালাম মেম্বার, আবদুল মজিদ বীর প্রতীক, আব্দুল মতিন।

তারা আতংকগ্রস্ত এলাকাবাসীকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহবান জানান।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী মো. আব্দুর রশিদ জানান, গত বৃহস্পতিবার রাত ৩ টায় গ্যাসফিল্ডর থেকে বিপদ সংকেত বাজালে ঘর থেকে বের হয়ে বাজারে আসি। মসজিদের মাইক দিয়ে সবাইকে সর্তক করি। বাজারের ব্যবসায়ীদের মালামাল নষ্ট হয়ে গেছে। আগেরবার আগুন লাগায় আমাদের অনেক ক্ষতি হয়েছিলো। দ্বিতীয়বার আগুন লাগার পর আরেকবার ক্ষতি হলো।

দোয়ারবাজার উপজেলা নিবার্হী কর্মকতা মো. মহিবুজ্জামান বলেন, অবস্থা অপরিবর্তিত আছে। পুরো এলাকা এখনও বিপদজনক। পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুইপ ফজলুল হক আছপিয়া শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।