২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে পরাজয়ের জের: আ.লীগ নেতার পায়ের রগ কর্তন

পাবনার সুজানগরের ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয়ের জের ধরে বিএনপির প্রার্থীর সন্ত্রাসীরা শনিবার এক আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজম বিশ্বাস আওয়ামী লীগ নেতা ওহাব এর কাছে পরাজিত হলে তার ছেলে আব্দুল হালিম ও আব্দুল হাই সহ একদল সন্ত্রাসীর আওয়ামী নেতা প্রভাষক শফিকুল ইসলাম শফিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তারা পরে তাকে মাটিতে ফেলে চাপাতি দিয়ে দু’পায়ের রগ কেটে দেয়।

আহত আস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় পঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।