২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষা সচিব নিকোলাস বার্নস রোববার ঢাকা আসছেন

দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে যুক্তরাষ্ট্রের উপ প্রতিরক্ষা সচিব নিকোলাস বার্নস দুই দিনের এক সরকারি সফরে রোববার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বাংলাদেশ এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে।

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান শনিবার সাংবাদিকদের বলেছেন বার্ণসের সফরের মাধ্যমে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

রোববার বিকালে বার্নস পরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার কার্যালযে সাক্ষাৎ করবেন এবং উভয় দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকায় অবস্থানকালে বার্নস সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন।

সংক্ষিপ্ত সফরকালে বার্নস রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি সোমবার সকালে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখান থেকে ওয়াশিংটন ফিরে যাবেন।

জুনের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত লণ্ডন ও দক্ষিণ এশিয়া সফরে তিনি নয়া দিল্লিতেও যাবেন। এসময়ে আগামী জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফর নিয়েও আলোচনা করবেন।