স্পেকট্রাম দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঝুঁকিপূর্ণ কারখানা ভবন চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে: সেমিনারে বক্তারা
স্পেকট্রাম দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তারা দেশের সকল কারখানা ভবনের ওপর জরিপ চালিয়ে, ঝুকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ ভবন চিহ্ন্তি করে তা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
পিআইবি অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) আয়োজিত ”কারখানা ভবন নির্মাণ: বাংলাদেশের বর্তমান বাস্তবতা ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের সুপারিশমালা উপস্থাপন অনুষ্ঠানে বক্তরা এ দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেন, কারও অবহেলার কারণে স্পেকট্রাম গার্মেন্টসের দুর্ঘটনার মতো ভবিষ্যতে যেন আর কোনও দুর্ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশে যেন এমনভাবে আর একটিও প্রানহাণি না ঘটে।
তিনি আরও বলেন, কারখানা ভবন নির্মাণের ক্ষেত্রে ¯
ান নির্বাচন, নক্সা, পরিকল্পনা, মাটি পরীক্ষা এবং নির্মাণ সামগ্রীর গুনগত মান ও পরিমাণের বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, কারখানা মালিকদের ১৯৬৫ সালের কারখানা আইন ও ১৯৭৯ সালের কারখানা বিধিমালা অনুসরন করতে হবে।
জাতীয় সংসদের হুইপ ও বিলসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ হোসেন এমপি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, আইন ও শালিস কেন্দ্রের সদস্য ড. হামিদা হোসেন, পিআইবি‘র মহা পরিচালক রেজোয়ান হোসেন সিদ্দিকী, বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান, শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, মোখলেসুর রহমান, দেলোয়ার হোসেন খান, এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি কাজী সাইফুদ্দিন আহমেদ প্রমূখ।
২৩ ও ২৪ জুন দুই দিনের জাতীয় সেমিনারে কর্মক্ষেে
নিরাপত্তা বিধান ও দুর্ঘটনা প্রতিরোধে কারখানা ভবনের কাঠামোগত বিধিমালার অসংগতি দূরীকরণ, বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রণীত সুপারিশমালা নীতি নির্ধারক, মালিকপক্ষ, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।
সুপরিশের মধ্যে আরো রয়েছে জাতীয় বিল্ডিং কোড সংশোধন ও তা বাংলায় অনুবাদ করা, অতিরিক্ত ভারী ও কম্পন সৃষ্টিকারী মেশিনারি বহুতল ভবনে স্থাপন না করা, নিচের তলায় উৎপাদন অব্যাহত রেখে উপরের তলায় নির্মাণ কাজ না করা, দুর্ঘটনার পর দ্রুত ও কার্যকর উদ্ধার কাজের জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী গঠন, দুর্যোগ বা দুর্ঘটনায় উদ্ধার যন্ত্রপাতির সহজ প্রাপ্তি নিশ্চিত করা, কারখানা আইন বাস্তবায়ন মনিটরিং-এ ত্রিপক্ষীয় কমিটি গঠন, ক্ষতিপূরণ আইন যুগোপযোগী করা ও দুর্ঘটনার ধরন ও বাজার দরের ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ নির্ধারণ ইত্যাদি।
দুই দিনের আলোচনায় “কারখানা ভবনের নির্মাণ, সংশ্লিষ্ট কোড ও আইনসমূহ, বাস্তবতা ও করণীয়”, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইনি সুরক্ষা ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, বর্তমান প্রেক্ষিত: সংশ্লিষ্ট আইন, তার প্রয়োগ ও করণীয়” এবং “প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা: কারখানা আইন, শ্রম প্রশাসন ও পরিদর্শণ পরিদপ্তরের ভূমিকা, সুযোগ ও সীমাবদ্ধতা” শীর্ষক তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন এবং “স্পেকট্রাম কারখানায় দুর্ঘটনা” ইস্যুতে ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনা তুলে ধরা হয়।
বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড.এএমএম শফিউল্লাহ, পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মেহেদী আহমেদ আনসারী, কলকারখানা পরিদর্শন পরিদপ্তর চট্টগ্রাম-এর উপ প্রধান পরিদর্শক মো. আশ্রাফ উল্ল্যা, মানবাধিকার বক্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাডভোকেট এ কে এম নাসিম প্রমুখ আলোচনায় অংশ নেন এবং সুপারিশ প্রণয়ন করেন।
