২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ ন হ আখতার হোসেন পিডিবি’র চেয়ারম্যান

আ ন হ আখতার হোসেনকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 03:28 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

লিয়েনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আখতার হোসেনকে প্রেষণে পিডিবি‘র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। লিয়েনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার বিপিডিবি’র চেয়ারম্যান খাজা গোলাম আহমেদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়।

আজ শনিবার তিনি পিডিবি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।

আ ন হ আখতার হোসেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত অবস্থায় লিয়েনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেন।