নেপালে বৃষ্টি কামনা করে মেয়েদের নগ্ন নৃত্য
দেবতাকে তুষ্ট করতে নগ্ন হয়ে নাচলো নেপালী মেয়েরা। প্রত্যন্ত একটি পার্বত্য গ্রামে একশ’রও বেশি নারী বৃষ্টির জন্য এমনটি করেছে।
শস্যের ভালো ফলনের জন্য প্রয়োজন যথাযথ বৃষ্টিপাত। কিন্তু নেপালে এখনও মৌসুমী বৃষ্টি শুরুই হয়নি। সে কারণেই কাঠমান্ডু থেকে ১৭৫ মাইল পশ্চিমে দুর্গম পাহাড়ি গ্রাম দারবাং-এর একটি স্কুলের মাঠে মুখে কালো কালি মেখে, নগ্ন হয়ে একশ’রও বেশি মহিলা নাচের মাধ্যমে মন গলাতে চেয়েছে দেবতা মহাদেবের। তারা বিশ্বাস করেন, এই নাচে খুশি হয়ে দেবতা বৃষ্টি দেবেন, যা তাদের শস্যের ফলন বাড়াবে। কাঠমান্ডু পোস্ট শনিবার এ সংবাদ পরিবেশন করে।
