নাইকো শিঘ্রই সরকারের কাছে সমাধানের সুপারিশ তুলে ধরবে
কানাডার নাইকো রিসোর্সেস লি. শুক্রবার বলেছে, তারা টেংরাটিলা পরিস্থিতি নিয়ে বাপেক্স, পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
নাইকো রিসোর্সেস বাংলাদেশের প্রেসিডেন্ট কাশেম শরিফ বলেন, আমরা আশা করছি সমস্যা সমাধানের জন্যে আমাদের সুপারিশ খুব শিঘ্রই কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্যে পেশ করব।
তিনি বলেন, ছাতক-২ (টেংরাটিলা) কূপে ৭ জানুয়ারির দুর্ঘটনার পর বিষ্ফোরণ রোধে স্থায়ী নিরাপত্তার জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি রিলিফ কূপ খননের পরিকল্পনা করি।
তিনি জানান, এজন্যে প্রধান উপদেষ্টা ও প্রকল্প ইন-চার্জ হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বব গ্রেসকে নাইকো নিয়োজিত করেছে।
এক বিৃতিতে তিনি বলেন, নাইকো রিলিফ কূপ অপারেশনে প্রয়োজনীয় সরকারী অনুমোদনসহ সকল পূর্ব সাবধানতা অবলম্বন করেছিল।
শুক্রবারের দুর্ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, রিলিফ কূপে একটি অনিয়ন্ত্রিত ভূমি ধসের কারণে তাদের পক্ষে ওই গ্যাস মাটির উপরিভাগে প্রবাহিত করে জ্বালিয়ে দেওয়া ছাড়া অন্য কোনও উপায় ছিল না।
