রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের পল্লী পুকুর নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-জ-০৪-০৫১০) সঙ্গে বিপরীতমুখী আলহাজ্ব এন্টারপ্রাইজ নামের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি পাশের খাদে উল্টে যায়।
আহতদের মধ্যে ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
