মোস্তফা কামাল এবং এনামুল হক সিজেএফডির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত
বার্তা সংস্থা ইউএনবি’র সিনিয়র স্পোর্টস রিপোর্টার মো. মোস্তফা কামাল এবং বিডিনিউজের শিফ্ট এডিটর এনামুল হক ২০০৫-০৬ সেশনের জন্য চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকা (সিজেএফডি) এর সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারন সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি হুমায়ুন সাদেক চৌধুরী (আমার দেশ), যুগ্ম সাধারন সম্পাদক এম সায়েম টিপু (সাপ্তাহিক প্রবাসী), কোষাধ্যক্ষ অনুপ খাস্তগীর (বাসস), দপ্তর সম্পাদক সাইয়িদ মাহমুদ তসলিম (খবর পত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা (বাংলাবাজার পত্রিকা)।
নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন এনামুল হক চৌধুরী (বিডিনিউজ), আনিস আলমগীর (চ্যানেল আই), প্রবীর দাশ গুপ্ত (জনকন্ঠ), সাইফ ইসলাম দিলাল (আমার দেশ), সন্তোষ শর্মা (সাপ্তাহিক সুগন্ধা), কাদের গনি চৌধুরী (দিনকাল), নাওশেবা সাবিহ কবিতা (টইটম্বুর) এবং মেসবাহ উদ্দিন জঙ্গী (পদাধিকার বলে)।
ফোরামের সদস্য রণজিৎ বিশ্বাস,মৃনাল চক্রবর্তী ও মো. জহির উদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনা করেন।
