টিআইবি থেকে মোজাফফরের পদত্যাগের দাবিতে যোগাযোগ মন্ত্রী
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শুক্রবার এক বিবৃতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রেসিডেন্ট অধ্যাপক মোজাফফর আহমদের বক্তব্যের নিন্দা জানিয়ে টিআইবি থেকে তার পদত্যাগ দাবি করেছেন।
তিনি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পলিসি ফোরাম আয়োজিত প্রস্তাবিত বাজেট আলোচনায় অধ্যাপক মোজাফফরের দেয়া মন্তব্যের প্রতিবাদ জানান।
বিবৃতিতে মন্ত্রী বলেন, আমি অতীত বর্তমান-কোন সময়েই কোন পরিবহন সংস্থার মালিক ছিলাম না বা নই। অথচ অধ্যাপক মোজাফফর আহমদ আমি যোগাযোগ মন্ত্রী হয়েও একটি পরিবহন সংস্থার মালিক বলে উল্লেখ করে আমার পদত্যাগ দাবি করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ এ ধরণের অসত্য ও বানোয়াট তথ্যের ভিত্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে এক নম্বরের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করেন।
