কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তারশূণ্য
কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা মুখ থুবড়ে পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রে নয় জন ডাক্তারের স্থলে রয়েছে শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বাকি ৮ জন ডাক্তারের পদই শূণ্য রয়েছে।
জানা যায়, এ হাসপাতালের কর্মরত একমাত্র মেডিকেল অফিসার ডাঃ দেবব্রত হালদারকে বুধবার মাদারীপুর সদর হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম সারোয়ার বিডিনিউজকে জানান, এখানকার অন্য এক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর রশিদ চৌধুরী প্রশিক্ষণের জন্য মিডফোর্ড হাসপাতালে রয়েছেন।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, নিরাপত্তারক্ষী, পিয়ন এবং সুইপারসহ ১৩টি ৪র্থ শ্রেণীর কর্মচারির পদই শূণ্য রয়েছে।
২২ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে কোনও ডাক্তার না থাকায় রোগীরা এসে ফিরে যাচ্ছে।
