২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ পৌরসভার ৩৮টি সড়কের উন্নয়ন কাজ শুরু

ময়মনসিংহ পৌরসভার জরাজীর্ণ ৩৮টি রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সূত্র জানায়, ১৯ জুন এই কাজের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদ-আল-নুর তারেক। ১১টি গ্রুপে নির্মাণাধীন রাস্তাগুলো হচ্ছে-বড় বাজার রোড, মহারাজা ও ট্রাংক পট্টি রোড, ছোট বাজার রোড, ওল্ড পুলিশ ক্লাব রোড, পার্ক রোড আবুল মনসুর রোড এএম কলেজ রোড, গোলাপজান রোড, বাকৃবি রোড ব্রহ্মপল্লী রোড।

২০০৪ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মোট ৩২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাগুলোর উন্নয়নে ব্যয় হবে ৪ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার নয়শ‘ ২৪ টাকা।