২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার গলুয়া গ্রামে বুধবার রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীর ছুরিকাঘাতে মোঃ বাবুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ওই রাতে ভগ্নিপতির বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বৃহস্পতিবার সকালে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জমিজমা সংক্রান্ত বিরোধে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার শরীরে ধারালো অস্ত্রের আটটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।