বরগুনায় পুলিশের গাড়ী দুর্ঘটনা, আহত ৬
বরগুনা উপজেলার বুকাবুনিয়া বাজার সংলগ্ন স্লুইজ গেটের কাছে বৃহস্পতিবার ভোর রাতে টহলরত পুলিশ ভ্যান দুর্ঘটনায় পতিত হলে ছয় পুলিশ আহত হয়। মুমূর্ষ অবস্থায় ভ্যান চালক এনায়েত হোসেনকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বামনা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হচ্ছেন, এ এস আই আজগর হোসেন (৩৮), পুলিশ কনস্টেবল নবী হোসেন (৪৫), মোশারফ হোসেন (৪৮) ও আঃ মালেক (৪৭)। ডৌয়াতলা থেকে বামনা থানায় ফেরার পথে ভ্যান-চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার ধারে নারিকেল গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়। ভ্যানটির সামনের অংশ দুমরে মুছরে গেছে।
