২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে আমিরাতে নিরাপত্তা কর্মী পাঠানো হচ্ছে

দেশ থেকে এই প্রথম বারের মতো বিদেশে নিরাপত্তা কর্মী পাঠানো হচ্ছে। গ্রুপ-ফোর সিকিউরিটিজ (বিডি) এ উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতে প্রায় দু’শ নিরাপত্তা কর্মী পাঠাবে। এর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে একটি নতুন ধারার সূচনা হচ্ছে।

গ্রুপ-ফোর’র জেনারেল ম্যানেজার (অপারেশন) ব্রিগেডিয়ার (অব:) সেলিম আখতার বলেন, প্রথম দফায় বিনাখরচে প্রায় ২১ জন নিরাপত্তা কর্মী পাঠানো হবে।

বুধবার নগরীর বারিধারায় অনুষ্ঠিত ওই ২১ নিরাপত্তা কর্মীর বিদায়ী সর্ম্বধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ভারপ্রাপ্ত বৃটিশ হাই কমিশনার স্টেফেন কে ব্রিজেজ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বিদায়ী নিরাপত্তা কর্মীদের প্রতি দেশের প্রতিনিধি হিসেবে কাজ করার আহ্বান জানান যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তিনজন নিরাপত্তা কর্মীকে ‘গার্ড অব দ্য মান্থ’ অ্যাওয়ার্ড প্রদান করেন।

অনুষ্ঠানে কোম্পানির অন্যান্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তার মধ্যে লে. কর্ণেল (অব:) একেএম মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হায়দার চৌধুরী এবং গাজী মুসা আহমেদ উপস্থিত ছিলেন।