২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বমানের শিক্ষা পরিবেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশ্বমানের পরিবেশ গড়ার লক্ষ্যে সরকার স্বাধীন একটি এ্যক্রেডিটেশন কাউন্সিল গঠন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ কথা জানান। সংসদে বেগম খালেদা জিয়া আরও বলেন, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ ও আর্থিক সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করেছে, যা আগামী দশ বছরে বাস্তবায়িত হবে।

বেগম খালেদা জিয়া আরও বলেন, রাজস্ব ও উন্নয়ন বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার ইতোমধ্যে উচ্চ শিক্ষার গুণগত পরিবর্তন আনতে গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চ শিক্ষার গুণগত পরিবর্তন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গৃহীত ‘আমব্রেলা প্রকল্পে’র অধীনে গবেষণা খাতে ১২ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে একটি অভিন্ন নীতিমালা প্রনয়ণ করা হয়েছে।