কিশোরগঞ্জে ব্যাংক ডাকাতি মামলায় ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জ জেলা জজ ভবানি প্রসাদ সিনহা বুধবার এক ব্যাংক ডাকাতি মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
ওয়াকিবহাল সূত্র জানায়, ১৪ জুন ন্যাশনাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার একেএম নুরুজ্জামান এবং প্রহরী সুলাইমান খান বড় বাজার শাখা থেকে সোনালী ব্যাংক রথখোল শাখায় ১২ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ডাকাতরা তাদের কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে আফসার খলিফা, আজম খান, আমিনুল ইসলাম, আসলাম হোসেন, খসরুজ্জামান, মনিরুজ্জামান এবং সুলতান ওরফে শরিফের নামে নুরুজ্জামান একটি মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে আমিনুল ইসলাম পলাতক রযেছে। অন্যদিকে আফসার খলিফা এবং শরিফ জামিনে রয়েছে।
আদালত সাতজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।
