এরশাদের সাথে দেখা করেছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠের নেতৃত্বে বুধবার চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতারা পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে তার বনানীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় নেতৃবৃন্দ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপি, যুব সংহতির আমিনুল ইসলাম ঝন্টু এবং চট্টগ্রামের নেতৃবৃন্দের মধ্যে আবুল হায়াৎ চৌধুরী, ফয়েজ আহমেদ, হুমায়ুন কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
