পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ না পাওয়ায় বিএনপি কর্মীদের তোপের মুখে যোগাযোগমন্ত্রী
সংস্কারকৃত কালুরঘাট সেতু উদ্বোধন করতে এসে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
বুধবার সংস্কারকৃত কালুরঘাট সেতু উদ্বোধন শেষে ফিরে যাবার পথে বিএনপি কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে।
স্থানীয় নেতা পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খানকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় বিএনপি কর্মীরা তাকে ঘিরে ধরে এ বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, কালুরঘাট সেতু পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের এলাকায় অবস্থিত।
কর্মীরা পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করে। তারা এর কারন জানতে চান যোগাযোগ মন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কোন বিরোধ নেই। এটি কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি রেলওয়ের একটি নিজস্ব অনুষ্ঠান। তাই তারাই ঠিক করেছে কাদের আমন্ত্রণ জানানো হবে।
এসময় দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আহমেদ খলিল খান এসে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করেন এবং উদ্ভুত পরিস্থিতির জন্য মন্ত্রীর কাছে দু:খ প্রকাশ করেন।
