২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতই সীমান্তে বিডিআর-বিএসএফ’র যৌথ টহল শুরু

যত তাড়াতাড়ি সম্ভব বিডিআর এবং বিএসএফ এর সমন্বিত টহল শুরু করা উচিত বলে জানান ভারতীয় সীমান্ত রক্ষী দল (বিএসএফ) এর মহাপরিচালক আর এস মুশাহারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মুশাহারি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটি করতে চাই যাতে সবাই দেখতে পারে এখানে কোন শত্রুতা নেই, আছে শুধু বন্ধুত্ব।

মঙ্গলবার রাতে বাংলাদেশ হাই কমিশনের দেয়া এক অভ্যর্থনা অনুষ্ঠানে বিডিনিউজের সাথে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত থেকে যৌথ টহল তুলে নেয়া হয়েছে। তিনি জানান, খুব শিগগিরিই তা আবার চালু করা উচিত যাতে করে সীমান্তে উত্তেজনা প্রশমিত হতে পারে।

সম্প্রতি মৌলাভীবাজারের সন্ত্রাসীদের বিরুদ্ধে নেয়া ঢাকার পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশে র‌্যাব ও বিডিআর যৌথভাবে ‘ভারতীয় বিদ্রোহী’দের বিপক্ষে অভিযান পরিচালনা করায় আমি খুব সন্তুষ্ট এবং আমি আশা করছি এটা ভবিষ্যতেও চলবে। এর ফলে প্রতিবেশী দু দেশের মাঝে উত্তেজনা দূর হবে।”