২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমির খানই বলিউডের সবচে’ দামি তারকা

এ মুহুর্তে ভারতের চিত্র তারকাদের মধ্যে আমির খাঁনই সবচেয়ে দামি অভিনেতা। কিতান মেহ্তা’র একটি দ্বিভাষিক চলচ্চিত্র দি রাইজিং-এ অভিনয়ের জন্য তিনি সাত কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 11:23 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আমির খাঁন যে পরিমান পারিশ্রমিক নিচ্ছেন সে পরিমান পারিশ্রমিক আর কোনও বলিউড অভিনেতা পাননি। আমির অন্যান্য সুপার স্টার, যেমন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশান সবাইকেই ছাড়িয়ে গেলেন।

পারিশ্রমিক ছাড়াও, ছবিটি বিদেশে প্রদর্শিত হলে তার থেকে শেয়ার পাবেন আমির খান।