টিভি রিমোট দৈনিক ১৫ লাখ বিবাদের কারণ: জরিপ
টিভি রিমোটও পারস্পরিক বিবাদের অন্যতম কারণ বলে সম্প্রতি এক জরিপে দেখা গেছে।
টেলিটেক্স পরিচালিত এ জরিপে দেখা যায়, এক দিনে সংঘটিত ১৫ লাখ বিবাদের জন্য রিমোটই দায়ি, যার মধ্যে মানসিক দ্বন্দ্ব থেকে আরম্ভ করে হাতাহাতি ও মারামারির ঘটনা পর্যন্তও গড়ায়।
‘দ্য সান’ পত্রিকায় প্রকাশিত ওই জরিপে বলা হয়, কিছু না বলে হুট করে চ্যানেল পরিবর্তনের ফলে শতকরা ৭৭ ভাগের মাঝে সৃষ্টি হয় বিবাদের। ধৈর্য্য হারালে শতকরা ৪৫ ভাগের মাঝে হতাশার সৃষ্টি হয়। ভলিউম পরিবর্তন নিয়ে শতকরা ৩৪ ভাগের মাঝে ঝগড়া বেঁধে যায়।
অন্যকে আঘাত করতে শতকরা তিন ভাগ লোক রিমোট ব্যবহার করে থাকেন। জরিপে দেখা যায়, শতকরা ২৫ ভাগ লোক প্রতিপক্ষের কাছ থেকে রিমোট লুকিয়ে রাখে।
জরিপ রিপোর্টে একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে টেলিটেক্স বলে, রিমোট আকারে ছোট হলেও এর ফলে সৃষ্ট ঘটনার প্রভাব অনেক বড়।
