খানজাহান আলী মাজারের খাদেমের ছেলে কুমিরের কামড়ে আহত
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রঃ) মাজারের দীঘিতে কুমিরের কামড়ে আহত হয়েছে মাসুদুর রহমান (৩৫) নামে মাজারের এক ফকির।
মঙ্গলবার দুপুরে দিঘীতে গোসল করতে নামলে কুমির তার ডান উরুতে পায়ে কামড়ে দেয়। চিৎকারে লোকজন ছুটে এসে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।তার উরুতে কুমিরের ১১টি দাত বসে যায় ও রক্ত ক্ষরণ হয়। মাজারের খাদেম মোজাফ্ফর ফকিরের ছেলে মাসুদুর রহমান স্থানীয় খানজাহান আলী হাইস্কুলের শিক্ষক।
এই দিঘীতে তিনটি কুমির রয়েয়ছে। প্রায় ছয় শ’ বছর ধরে এ দীঘিতে কুমির বাস করছে বলে জনশ্রুতি রয়েছে।
