২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা পরাষ্ট্রসচিব বৈঠকে নিরাপত্তা বিষয়টি প্রাধান্য পাবে

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিতব্য বেঠকে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবে। বৈঠকের কার্যসুচিতে নিরাপত্তার বিষয়টি প্রধান্য পাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম শরনের সঙ্গে বৈঠকে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হেমায়েত উদ্দিন সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন।

সোমবার বিডিনিউজের সঙ্গে আলাপকালে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদ বিন মোমিন জানান, আমরা আশা করছি বৈঠকটি হবে বন্ধুত্ব ও আন্তরিকতাপূর্ণ। বৈঠকে প্রতিবেশি দুই দেশের সংশ্লিষ্ট সকল নিয়ে আলোচনা করা হবে।

নয়াদিল্লিতে সোমবার বিকালে এক প্রেস ব্রিফিং শেষে যুগ্ম সচিব এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শর্না বিডিনিউজকে বলেন, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল ইস্যু পর্যালোচনা করা হবে।

শাস্ত্রী ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি যতদূর জানি বৈঠকে নিরাপত্তা ইস্যু, সীমান্ত, ক্রস বর্ডার মুভমেন্ট, অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যু, প্রতিরক্ষা বিনিময়, কনস্যুলার ও সাংস্কৃতিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

তিনি এই বৈঠককে অত্যন্ত সময়োপযুক্ত হিসেবে উল্লেখ করে বলেন, এতে উভয় দেশের সকল ইস্যু নিয়ে আলোচনা করা হবে যাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

বাংলাদেশে আল কায়দা সন্ত্র্সাীদের উপস্থিতি ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী কালের বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে অপর প্রশ্নের জবাবে শর্না বলেন, এ ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সম্মানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সোমবার এক ওয়ার্কিং ডিনারের আয়োজন করবে।

হায়দ্রাবাদ হাউজে মঙ্গলবারের বৈঠকের আগে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ই আহমেদের সঙ্গে সকাল ৯ টা ৪৫ মিনিটে সাক্ষাৎ করবেন। শ্যাম শরণের সঙ্গে আলাপ আলোচনা করবেন।

দুই দিন ব্যাপী ইন্দো-বাংলা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে নন ট্যারিফ ও প্যারাট্যারিফ ব্যারিয়ার রোধের বিষয়টি উত্থাপন করবে বাংলাদেশ।

মাসুদ বিন মোমিন বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটি আমাদের পররাষ্ট্রনীতির জন্য তাৎপর্যপূর্ণ বিধায় আমরা এ বিষয়ে গুরুত্ব দিয়েছি। আমরা মনে করছি এই আলোচনা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, উভয় পক্ষই সীমান্ত সমস্যার সমাধান এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে সীমান্ত উত্তেজনা হ্রাস করতে সমন্বিত টহলের ব্যবস্থা করা।

২০০৩ সালের এপ্রিলে ঢাকায় সর্বশেষ উভয় দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রায় আড়াই বছর পর আবারো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হচ্ছেন।

বুধবার হেমায়েত উদ্দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিভরাজ পাতিল এবং বাণিজ্য মন্ত্রী কমলনাথের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি পেট্রোলিয়াম মন্ত্রী মণি শংকর আইয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।