২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শরণার্থী দিবস পালিত

বিশ্বের অন্যান্য স্থানের মতো সোমবার বাংলাদেশেও বিশ্ব শরণার্থী দিবস (ডাব্লিউআরডি) পালিত হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিমন (ইউএনএইচসিআর )এর বাংলাদেশ কার্যালয় বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করেছে।

ইউএনএইচসিআর বাংলাদেশ চ্যাপটার এর প্রতিনিধি বেং সা লি সকালে নগরীর মিরপুরে আনন্দ ধারা বেনারসী পল্লী স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, কলম ও টি সার্ট বিতরণ করেন।

এই অনুষ্ঠানে লি মায়ানমার শরণার্থীদের আশ্রয় দেবার জন্য বাংলাদেশের জনগণের ভুমিকার প্রশংসা করেন এবং সরকারকে ধন্যবাদ জানান।

লি আশা করেন, অবশিষ্ট রোহিঙ্গা শরনার্থীদের সমস্যার স্থায়ী সমাধান এবং এদেশে অটকে পড়া পাকিস্তানিদের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার আরও কার্যকর ভুমিকা পালন করবে।

এদিকে, কক্সবাজারের নয়াপাড়া ও কুতুপালং দু’টি ক্যাম্পে অসহায় ২০,০০০ রোহিঙ্গা শরণার্থী নিয়ে ইউএনএইচসিআর উপ-কার্যালয়ে একটি র‌্যালি আয়োজন করা হয়। এছাড়াও শরণার্থী শিবিরের শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, সাংকৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।

সকারের প্রতিনিধি, ইউএনএইচসিআর, বিশ্ব খাদ্য কর্মসূচি, বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সামরিক জান্তার অত্যাচারের কারণে মায়ানমার উত্তর রাখাইন প্রদেশ থেকে ঘরবাড়ি ছেড়ে আসা আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ২ লাখ ৩৬ হাজার শরণার্থীকে ইউএনএইচসিআর বাংলাদেশ সরকারের সহায়তায় দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।

তবে অসমর্থিত সূত্রমতে, এখন কক্সবাজারে প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে।