বান্দরবানে আদালত চত্ত্বর থেকে আসামি পলায়নে ৬ পুলিশ বরখাস্ত
পার্বত্য জেলা বান্দরবানের আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ছয় জন সদস্যকে সোমবার বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে আদালতে হাজিরা দেওয়ার পর জেল হাজতে নেওয়ার পথে হাতকড়া নিয়েই দৌঁড়ে পালিয়ে যায় আবু বকর (২৫)। সে আলী কদম থানার ডাকাতি মামলার আসামি।
এ ঘটনায় বান্দরবান থানার ওসি রাকিব খান বাদী হয়ে রোববারই একটি মামলা দায়ের করেন।
আসামি পলায়নের ঘটনায় জেলা পুলিশ সুপারের আদেশে দুজন হাবিলদারসহ চারজন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়।
