২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য’র স্বাস্থ্য বিষয়ক বৈঠকে অংশ নিতে জাপান যাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রী

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক বৈঠকে যোগ দিতে সোমবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাস্থ্য সংশ্লিষ্ট সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বিষয়ক উচ্চ পর্যায়ের দুদিনব্যাপী এ বৈঠক মঙ্গলবার থেকে টোকিওতে শুরু হতে যাচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সহায়তায় জাপান এ বৈঠকের আয়োজন করছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের স্বাস্থ্য, অর্থ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা এবং বৃহৎ ছয়টি দাতাদেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাস্থ্য বিষয়ক সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য সংক্রান্ত অর্জনের দিকগুলো তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার চেষ্টা করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ফোরামে অংশ নিতে যাওয়া তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্য দুজন সদস্য হচ্ছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার এবং যুগ্ম প্রধান মো. মোজাম্মেল হক। 

বৈঠকে যোগদানের জন্যে প্রতিনিধিদল সোমবার রাতে ঢাকা ত্যাগ করবে।