২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী গৌরচন্দ্রের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌরচন্দ্র বালার শেষকৃত্যানুষ্ঠান সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের বন ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট গৌরচন্দ্র বালা শনিবার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাড়িতে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। ওইদিন দুপুরে তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

শনিবার থেকে তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়। সোমবার সকালে প্রয়াতের ছেলে ডা. প্রনব বালা লন্ডন থেকে দেশে ফিরে এলে বিকেলে তার গ্রামের বাড়িতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।