২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ৩ খুন

দেশের বিভিন্ন স্থানে শনিবার পৃথক ঘটনায় তিন জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সাভার থেকে বিডিনিউজ সংবাদদাতা জানান, উপজেলার কাউন্দিয়া ইউনিয়েনের সুদুরবাড়ি গ্রামে ইকবাল (৩৭) নামে এক যুবককে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

এলাকাবাসী জানায়, শনিবার ভোর সকালে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যশোর থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, জেলার ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামে শুক্রবার রাতে পারিবারিক কোন্দলের জের ধরে রেহেনা (২৮) নামে এক গৃহ বঁধুকে হত্যা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মৃত রেহেনার স্বামী সৌদী আরব থাকেন। তার পাঠানো অর্থ নিয়ে পারিবারিক বিবাদের রেশ ধরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রস্তুতকারী দারোগা মোস্তফা জানান। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুর থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, জেলার শিবচর উপজেলায় শুক্রবার সন্ধ্যায় এক পাগল মামার আছারে মর্মান্তিভাবে ৩ বছরের শিশু ভাগ্নে মারা গেছে।

শিবচর থানা পুলিশ জানায়, উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের চরকেশব পুর গ্রামের মাসুদ হালদারের স্ত্রী ৩ তিন বছরের শিশু পুত্র আবু বকরকে নিয়ে বাবার বাড়ি মোড়লকান্দি গ্রামে বেড়াতে যায়। আবু বকরের পাগল মামা হঠাৎ তাকে কোলে নিয়ে সজোরে মাটিতে আছার মারে। ঘটনাস্থলেই আবু বকর মারা যায়।

এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।