১২-১৩ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে পাকিস্তানের ঘোষণা
দু’বার স্থগিত হয়ে যাওয়া ১৩তম সার্ক সম্মেলন আগামী ১২-১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে পাকিস্তান ঘোষণা দিয়েছে।
সংস্থার বর্তমান চেয়ারম্যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ইসলামাবাদে শনিবার সম্মেলন অনুষ্ঠানের এই ঘোষণা দেন।
সার্কের সকল সদস্য রাষ্ট্র ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ সম্মেলনের এই তারিখের ব্যাপারে একমত বলে এক খবরে জানা গেছে।
জানুয়ারিতে ঢাকায় সার্ক সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও ভারত ও শ্রীলঙ্কাসহ অন্য দেশগুলোতে সুনামি আঘাত হানলে তা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ফেব্রুয়ারিতে আবারও নতুন তারিখ ঘোষণা করা হলে নেপালের রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে ভারত সম্মেলনে যোগ দিতে রাজি না হলে সম্মেলন বাতিল হয়ে যায়।
আশা করা হচ্ছে ঢাকা সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) নিয়ে পূনঃআলোচনা হবে।
এছাড়াও দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ব্যাপারেও সম্মেলনে আলোচনা হবে।
বাংলাদেশ, ভুটান, মালদ্বিপ, নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রিলংকাকে নিয়ে ৭ জাতির সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। ভাতৃত্বের শক্তি, বিশ্বাস ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এক প্লাটফর্মের আওতায় যাতে দক্ষিণ এশিয় অঞ্চলের জনগণ কাজ করতে সে লক্ষ্যেই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল।
