ভারতীয় বিজ্ঞানীর বিশ্ব খাদ্য পুরস্কার লাভ
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশসমূহে জলজ ও মৎস্য চাষ বৃদ্ধি করে এক লাখেরও বেশি মানুষের মধ্যে পুষ্টির যোগান দেওয়ার স্বীকৃতি হিসেবে ভারতীয় বিজ্ঞানী মোদাগুদু ভি গুপ্তা বিশ্ব খাদ্য পুরস্কার ২০০৫ লাভ করেছেন।
ওয়াশিংটনে ১০ জুন এই পুরস্কার ঘোষণা করেন বিশ্ব খাদ্য পুরস্কার কমিটির প্রেসিডেন্ট এম কুইন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে পুরস্কার ঘোষণায় বলেন, বাংলাদেশ, লাওসসহ দক্ষিণ পূর্ব এশিয়ার পুষ্টি বিষয়ে তার অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত করা হল। তিনি জলজ ও মৎস্য সম্পদ উন্নয়নে দেশগুলোর কৃষক পরিবার ও নারীদের পুষ্টির ব্যাপারে অসাধারণ অবদান রেখেছেন।
এ বছরের ১৩ অক্টোবর আইওয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে গুপ্তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
