কানাডার আলবাটা অঙ্গরাজ্যের জ্বালানি মন্ত্রীর সাথে মোশাররফ হোসেনের বৈঠক
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন গত ৯ জুন কানাডার ক্যালগেরিতে আলবাটা অঙ্গরাজ্যের জ্বালানি মন্ত্রী গ্রেগ মেলচিন এর সাথে এক বৈঠকে মিলিত হন।
আলবাটা অঙ্গরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে ক্যালগেরি সফরকালে তিনি এই বৈঠক করেন । জ্বালানি প্রতিমন্ত্রী ৭ থেকে ৯ জুন ক্যালগেরিতে অনুষ্ঠিত গ্যাস এন্ড ওয়েল এক্সপোজিশনে অংশ নেন।
বৈঠককালে আলবাটার জ্বালানি মন্ত্রী বাংলাদেশে এই খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী তাদের এই আগ্রহকে স্বাগত জানান।
এই সম্মেলনে অংশ নেয়ার জন্যে প্রতিমন্ত্রী গত ৫ জুন কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে আমেরিকায় আছেন। আগামী ১৭ জুন তিনি দেশে ফিরবেন।
