ফিলিপাইনের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
ফিলিপাইনের ১০৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণীতে সেদেশের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল এ্যারোয়ার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন যে, তিনি আশা করেন দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ন সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বন্ধুত্বপূর্ন ও উদার দ্বিপাক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
