২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বাজেটে বরাদ্দ না থাকায় ১৮ জুন খুলনায় সকাল সন্ধ্যা হরতাল

২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খুলনার উন্নয়নে বরাদ্দ না থাকায় ১৮ জুন খুলনায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 01:49 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এ হরতাল কর্মসুচি ঘোষনা করে।

সম্মেলনে বক্তারা বলেন, খূলনা উন্নয়নে বিভিন্ন দাবির প্রেক্ষিতে ইতোপূর্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে বাজেট বরাদ্দ রাখার দাবি জানানো হয়। কিন্তু চলতি বাজেটে এ বিষয়ে কোন বরাদ্দ রাখা হয়নি।

দাবি আদায় না হলে হরতালের পর বৃহত্তর কর্মসূচি ঘোষনার মাধ্যমে খুলনাকে অচল করে দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উন্নয়ন কমিটির সিনিয়র সভাপতি এ্যাডভোকেটকাজী আবদুস সালাম, মহনগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা ও খুলনা চেম্বারের সভাপতি এসএম মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।