পদ্মা টেক্সটাইল মিলস ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ২৫ শতাংশ ‘স্টক ডিভিডেন্ড’ ঘোষনা করেছে
পদ্মা টেক্সটাইল মিলস লিমিটেড ২০০৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য শেয়ারপ্রতি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ২৫ শতাংশ ‘স্টক ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
পদ্মা টেক্সটাইল মিলস-এর ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমান-এর সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত কোম্পানীর ২১তম বার্ষিক সাধারণ সভায় বুধবার এ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় সালমান এফ রহমান শেয়ারহোল্ডারদের জানান কোম্পানীটি ২০০৪ সালে মোট মুনাফা অর্জন করে ৫১৮.৭২ মিলিয়ন টাকা এবং কোম্পানীর নীট মুনাফা অর্জিত হয় ১৫৫ মিলিয়ন টাকা।
সভায় কোম্পানীর পরিচালকবৃন্দের মধ্যে এম. এ. কাশেম এবং এ. বি. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা পৃথকভাবে একই দিনে ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানীর ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানীর পরিচালকবৃন্দের মধ্যে ইকবাল আহমেদ ও মোহাম্মদ ফায়েকুজ্জামান উপস্থিত ছিলেন।
