২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, জোট প্রার্থীর জনসংযোগ

নরসিংদী-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন মুন্নার তিনটি নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলা ও ভাংচুর হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বৃহস্পতিবার রাতে শহরের বাশাইল, ভাগদী ও সাটির পাড়া সুরভী সিনেমা হল মার্কেটে স্থাপিত ক্যাম্পে এ হামলা চালনো হয়।

এছাড়া চারদলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকন শুক্রবার বেশ কয়েকটি স্থানে ব্যাপক জনসংযোগ চালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০/১২ জনের মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী এ ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। হামলায় ফারুক (১৭) ও ওসমান (২১) আহত হয়।

আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় ক্যাম্পে উপস্থিত থাকা কাদির ও সিদ্দিক জানান, হামলা শেষে সন্ত্রাসীরা জোট প্রার্থীর পক্ষে শ্লোগান দিতে দিতে চলে যায়।

এ ব্যাপারে শুক্রবার বিকেল ৫টায় শহরের সাটির পাড়া সুরভী মার্কেটে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন মুন্না লিখিত বক্তব্যে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে জোট প্রার্থী খায়রুল কবির খোকন শুক্রবার নরসিংদী বাজার, চিনিশপুর, দগরিয়া এলাকায় জনসংযোগ করেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, বাবুল সরকার, মোহাম্মদ সেলিম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।