২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তের ৩৭৯ নং পিলারের কাছে শুক্রবার ভোর ৪টায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

নিহত বাংলাদেশী যুবকের নাম জাহিদ আলী (১৯)। সে উপজেলার চড়ুইভাতি গ্রামের মওলা বখতের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে দুই বন্ধুসহ নিজ জমিতে বীজতলা তৈরির সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুই যুবক পলিয়ে আসে।

২০ রাইফেল ব্যাটেলিয়ানের লেফট্যানেন্ট কর্ণেল মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিকেল ৫টায় পতাকা বৈঠকের পর বিএসএফ বিডিআর’র কাছে নিহত জাহিদের লাশ ফেরত দেয়।