২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীর গতিতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার নির্মান কাজ

ভুল টেস্টের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত শহীদ মিনারের নির্মান কাজ দ্বিতীয়বারের মত সাড়ে তিনমাস বন্ধ থাকার পর আবার শুরু হলেও তা চলছে খুবই ধীর গতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 01:03 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এদিকে কর্তৃপক্ষ অযোগ্যতার কারণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করলেও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দেওয়ান কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা’র সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী কর্মকর্তাদের বনিবনা না হওয়ায় নির্মান কাজ দু’বার বন্ধ হয়ে যায়।

সম্প্রতি শহীদ মিনারের মূল স্তম্ভের নির্মাান কাজ শেষ হয়েছে। মূল স্তম্ভ নির্মানে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের পাথর, সিমেন্ট ও রড সরবরাহ করলে বুয়েটের বিশেজ্ঞদের পরীক্ষায় তা ধরা পড়ে। সে সময় ও নির্মান কাজ প্রায় দু’ মাস বন্ধ থাকে।

মূল স্তম্ভের পর তিনটি পিলারের নির্মান কাজ শুরু হয়। নিয়মানুযায়ী পিলার নির্মানের আগে পিলারের কাঠিন্য মান শক্তিশালী ও মান সম্পন্ন কি না তা বুয়েটের বিশেষজ্ঞরা পরীক্ষা করেন। এজন্য প্রথমবার সিলিণ্ডার টেস্ট করানো হলে ফলাফল আসে নিম্নমানের। পরবর্তীতে গান টেস্ট করলে ফলাফল সঠিক আসে। আর এ ভুল টেস্টের কারণে মিনারের নির্মান কাজ গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মে পর্যন্ত টানা সাড়ে তিন মাস বন্ধ থাকে।

দীর্ঘ ৩৩ বছর পর ২০০৪ সালের ৬ নভেম্বর ক্যাম্পাসে শহীদ মিনার নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে নভেম্বরের মাঝামাঝি সময়ে এর নির্মান কাজ শুরু হয়। নির্মান ব্যয় ধরা হয় ৬৫ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মান কাজ শেষ করতে ছয় মাস সময় বেধে দেয়া হয়। ইতোমধ্যে সে সময় পার হয়ে গেলেও নির্মান কাজ ৭৫ ভাগই শেষ হয়নি।

অন্যদিকে অভিযোগ উঠেছে, প্রকৌশল অফিসের কর্মকর্তাদের অদক্ষতা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অযোগ্যতার কারণে নির্মান কাজ চলছে ধীর গতিতে।

অপরদিকে শিক্ষার্থীরা শহীদ মিনার নির্মান কাজে অবহেলা ও গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৗশলী একে এম নেছারউদ্দিন চৌধুরী পিলার নির্মানকালে ভুল টেস্টের কথা ম্বীকার করেন। তিনি বলেন, এজন্য ঠিকাদারি প্রাতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তবে নির্মান কাজে জড়িত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি জানান।

শহীদ মিনারের নির্মান কাজে অসঙ্গতি ও শ্লথ গতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এবিএম এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা।