শেরপুরে প্রকাশ্যে ধুমপানের অভিযোগে ১৩ জনের জরিমানা
প্রকাশ্যে ধুমপান করায় শেরপুরে ১৩ জনকে জরিমানা দিতে হয়েছে। শেরপুরের প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এএনএম মইনুল ইসলাম-এর পরিচালনায় ভ্রাম্যমান আদালত এ শাস্তি বিধান করে।
জানা যায়, ৯ জুন বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বর এবং জেলা ও দায়রা জজ আদালত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রকাশ্যে ধুমপান করায় ১৩ জনকে আটক করা হয়। পরে এদের মধ্যে ১২ জনকে ৫০ টাকা এবং ১ জনকে ১০ টাকা জরিমানা করা হয়।
প্রকাশ্যে ধুমপানকারীদের জরিমানার বিষয়টি এলাকায় ব্যাপক সারা ফেলে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে ধুমপানে অভ্যস্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী, মুহুরী, বিচারপ্রার্থীসহ সব ধরনের মানুষের মধ্যে সতর্কাবস্থা দেখা দেয়।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে সারা জেলাতেই ধুমপান বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
