প্রস্তাবিত নতুন বাজেটে আমদানীকারকরা খুশি হলেও খুশি নন মোবাইল কোম্পানিগুলো
প্রস্তাবিত নতুন বাজেটে মোবাইল ফোন সেটের ওপর আমদানী শুল্ক কমানো হয়েছে। কিন্তু নেটওয়ার্ক অপরেটরদের সিমকার্ডের ওপর বাড়তি কর দিতে হবে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী মোবাইল ফোনের আমদানী শুল্ক ১৫০০ টাকা থেকে ৩০০ টাকায় নেমে আসবে কিন্তু প্রতিটি সিমকার্ডের সংযোগের জন্য ১২০০ টাকা শুল্ক গুনতে হবে।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, সিম কার্ডের ওপর ধার্য করা ১২০০ টাকা শুল্ক কমানো হবে। তা না হলে সেটা গ্রাহকদের ওপরেই এসে পড়বে।
বাজেটের ওপর তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, মোবাইল সেটের আমদানী শুল্ক কমানোয় চোরাই মোবাইল সেটের বাজারকে ধ্বংস করবে।
গ্রামীন ফোনের করপোরেট বিভাগের পরিচালক খালেদ হাসান তার বাজেট প্রতিক্রিয়ায় বলেন, আমরা যেহেতু মোবাইল সেট আমদানী করি না এবং সিম কার্ডের ওপর বাড়তি করারোপে আমরা খুশি নই। সিমের ওপর করারোপে সংযোগ প্রদানের পরিমাণ আবশ্যিকভাবে কমে আসবে।
খালেদ আরও বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেটওয়ার্ককে বি¯তৃত করতে চেয়েছিলাম।
তিনি আরও বলেন, মোবাইল সেটের ওপর থেকে আমদানী শুল্ক কমানোয় গ্রাহকরা মানসম্পন্ন সেট ব্যাবহারের সুযোগ পাবেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, এখন গ্রাহকরা যে সিম কার্ড ৩০০ টাকার বিনিময়ে পাচ্ছেন সেটা কেন ১৫০০ টাকায় কিনবেন?
