২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ ৬৩৪ কোটি টাকা

নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ বাহিনী র‌্যাবের অবকাঠামোর উন্নয়নে অতিরিক্ত ৬৩৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের চেয়ে এর পরিমাণ ২৬ দশমিক ৭৯ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

২০০৫-০৬ সালের প্রস্তাবিত বাজেট অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট ৩০০১ দশমিক ০৪ কোটি টাকা বরাদ্দ পাবে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২ হাজার ৭৬২ দশমিক ৫৫ কোটি এবং উন্নয়ন বরাদ্দ ২৩৮ দশমিক ৪৯ কোটি টাকা।

চলতি অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩৬৬ দশমিক ৯৭ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন বরাদ্দ ২ হাজার ২৪৬ কোটি এবং উন্নয়ন বরাদ্দ ছিল ১২০ দশমিক ১০ কোটি টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, প্রধান কার্যালয় ও অন্যান্য কার্যালয় নির্মাণসহ র‌্যাবের অবকাঠামো উন্নয়ন, ৭২ টি নতুন হাইওয়ে পুলিশ ফাঁড়ি নির্মাণ এবং ৭০ টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে এ বরাদ্দ ব্যয় করা হবে।