২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৪,২৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৪ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত অর্থ বছরের চাইতে এর পরিমান ১৩ দশমিক ৬১ শতাংশ অর্থাৎ ৫০৮ কোটি টাকা বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এই খাতে মোট বরাদ্দের মধ্যে রাজস্ব বরাদ্দ ২০৬৩ কোটি এবং উন্নয়ন বরাদ্দ ২১৭৭ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার ৯,৫০০ কোটি টাকা ব্যয়ে ‘হেলথ, নিউট্রিশন এন্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম (এইচএনপিএসপি)’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন অনুসারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা ৩১ থেকে ৫০ এ উন্নীত করার প্রকল্প গ্রহন করেছে। এছাড়া সরকার নতুন জেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০ তে এবং পুরাতন জেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা ১০০ থেকে ২৫০তে উন্নীত করার কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্টি হাসপাতাল প্রতিষ্ঠাসহ বেশ কয়েকটি হাসপাকতালে শয্যা সংখ্যা বৃদ্ধির কাজ চলছে।

এছাড়াও ৩০০০ স্বাস্থ্য সহকারীসহ ৩২০০ ডাক্তার, ২০০০ সিনিয়ন স্টাফ নার্স ও ৮০০ নার্সিং সুপাভাইজার নিয়োগ করার কাজ চলছে। এছাড়াও ঔষধ শিল্পের আধুনিকায়ন,প্রসার ও বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করার লক্ষ্যে ঔষধ নীতি ২০০৫ প্রনীত হয়েছে। এছাড়াও ২০০৪ সাল থেকে দেশের ১০৫ টি উপজেলায় ২৪ হাজার পুষ্টি কেন্দ্রের মাধ্যমে ৩ কোটি জনগোষ্ঠীকে পুষ্টিসেবা দেয়া হচ্ছে।