২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্পাত, চার্জার, মিনারেল ওয়াটারের ওপর আবগারি শুল্ক বাড়ছে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান লোহা ও ইস্পাতের এঙ্গেলসহ বিভিন্ন যন্ত্রাংশের আবগারি শুল্ক ৭ দশমিক ৫ ভাগ থেকে ১৫ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আকরিক লোহার ওপর আবগারি শুল্ক শূণ্য থেকে বাড়িয়ে ৭.৫ ভাগ করার প্রস্তাব করা হয়েছে। মোবাইল, এর ব্যাটারি ও চার্জারের ওপর ১৫ ভাগ শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগে এই হার ছিল ৭ দশমিক ৫।

রপ্তানী পণ্য মিনারেল ওয়াটার, ডিটারজেন্ট, বাতি ও লাইট ফিটিংসের ওপর সম্পূরক শুল্ক যথাক্রমে ৩৫, ২০ ও ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রক্রিয়াজাত খাবার ও ফলের রসের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

সিলিন্ডারযুক্ত ১৬৪৯ সিসি গাড়ির ওপর শুল্ক ১৫ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগ এবং ১৬৪৯-৩,০০০ সিসি গাড়ির শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২৫ ভাগ করার প্রস্তাব করা হয়েছে।

ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রাংশের শুল্ক শূণ্য থেকে বাড়িয়ে ১৫ ভাগ এবং জাহাজ ভাঙা যন্ত্রাংশের ওপর শুল্ক ৮০০ টাকা থেকে ১০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।