কুমিল্লায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোবারকপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে শাহরাস্তিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে উভয় বাসের চালক ঘটনাস্থলেই নিহত হয়। পরে গৌরীপুর হাসপাতালে নেয়ার পথে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়।
দূর্ঘটনায় আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
