২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বুনোহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে নিহত ১

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় গারো পাহাড়ের সীমান্তবর্তী নকশি এলাকায় বুধবার বুনো হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার সকালে যতীন্দ্র মারাকের পুত্র পাশকেল সাংমা সীমান্তবর্তী পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে বুনো হাতির দলের সামনে পড়ে। ভয়ে পালাতে গেলে হাতির দল পেছন থেকে তাকে পা দিয়ে পিষ্ট করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাত ন’টার দিকে তার মৃত্যু ঘটে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় চার বছর ধরে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় অঞ্চলে ভারতীয় বুনো হাতির তান্ডব অব্যাহত থাকলেও প্রতিকারের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে প্রতি বছর হাতির আক্রমণে ঘটছে প্রানহানি, ধ্বংস হচ্ছে ঘর-বাড়ি, ফসলের ক্ষেত ও গাছপালা।