বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪০
দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, বুধবার ভোরে শহরের কোল্ড স্টোরেজ মোড়ে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান জগদীশ নামে একজন মৎস্য ব্যবসায়ী।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীধরপুরের জনৈক রণজিতের পুত্র জগদীশ সাইকেল চালিয়ে শহরে যাওয়ার পথে খুলনাগামী একটি বাসের চাকায় পিষ্ট হন।
বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী-লক্ষèীপুর সড়কের কেন্দুরবাগ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা বর্তমানে আশংকাজনক।
পুলিশ সূত্র জানায়, লক্ষèীপুরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ক-১৪-০১৩২) এবং চৌমুহনীগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ৫-১১-০০৪১) এর মধ্যে কেন্দুরবাগ নামক স্থানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পিকআপে থাকা মাটি কাটা শ্রমিক রুহুল আমিন (৫০) ও বাসের হেলপার ফখরুল ইসলাম (২২) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাস ও পিকআপের ২০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় সরকারী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ব্রাক্ষ্মণবাডিয়া প্রতিনিধি জানান, বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষ্মণবাডিয়া জেলার আশুগঞ্জের কামাউড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।
আহতদের ব্রাক্ষ্মণবাডিয়া ও আশুগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মৌলভীবাজারগামী যাত্রীবাহী বাসের (মৌলভীবাজার-ব-১১-০০৩৮) সঙ্গে ঢাকা অভিমুখী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৭৮৬) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এত ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
