২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসেরও কম সময়ে বাংলালিঙ্কের গ্রাহক সংখ্যা ৪০০,০০০

দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পনি বাংলা লিঙ্ক মঙ্গলবার বলেছে, তাদের নেটওয়ার্কে দ্বিগুন টক টাইম এবং তিনগুন কভারেজ বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

কোম্পানির প্রধান নির্বাহী লারস পি রিচেল্ট নগরির একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বলেন, চারমাসেরও কম সময়ে বাংলালিঙ্কের গ্রাহক সংখ্যা চার লাখে উন্নীত হয়েছে। এ সংখ্যা দিনে দিনে আরও বৃুদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলালিঙ্ক এখন মাত্র ৩০০ টাকায় দিনের যে কোনও সময়ে ১১০ মিনিট কথা বলার নতুন অফার দিচ্ছে।

তিনি বলেন, বাংলালিঙ্কের কভারেজ ৯টি জেলায় বি¯তৃত করা হয়েছে। খুব শিগগিরই দেশব্যাপী নেটওয়ার্ক বি¯তৃত করা হবে। বছর শেষে বাংলালিঙ্ক তার নেটওয়ার্ক ৬১ জেলায় বি¯তৃত করবে বলে জানান তিনি।

এছাড়াও বিশ্বব্যাপী কভারেজ ছড়িয়ে দেওয়ার জন্য কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক রোমিং চালু করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রিচেল্ট জানান, বাংলালিঙ্ক এ বছরের ১৮-২২ জুন একটি ফোন মেলার আয়োজন করবে।

বাংলালিঙ্কের পরিচালক (মার্কেটিং) ওমর রাশেদ, পরিচালক (গ্রাহক) রুমানা রেজা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।