জ্যান্ত কবর দেয়া হলেও বেঁচে গেলেন
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম ও জ্যান্ত মাটিচাপা দেয়ার পরেও বেঁচে গেছেন বরগুনা জেলার বেতাগী উপজেলার কওমী মাদ্রাসার পিয়ন মো. ফজলুর রহমান (৩৫)। বর্তমানে তিনি শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধিন রয়েছেন।
স্থানীয় লোকজন জানান, রোববার রাত দশটায় মোকামিয়া থেকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ফজলুর রহমানকে জখম করে নদীর পাড়ে জ্যান্ত পুতে রেখে যায়। কিন্তু ঝড়ে কবরের বালু উড়িয়ে নিলে সে স্বাভাবিক ভাবে স্বাস প্রশ্বাস গ্রহণ করে। পরে সোমবার স্থাানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এখনও তার জ্ঞান ফিরে আসেনি।
