২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৪০ বোতল ফেনসিডিল আনার সময় পুলিশ একাডেমির ডাক্তারসহ ৩ জন গ্রেফতার

রাজশাহীর র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা মঙ্গলবার বিকালে জেলার চারঘাট সীমান্তের মোক্তারপুর থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ সারদা পুলিশ একাডেমির ডাক্তার মির্জা খায়রুল কামাল ও ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র জাহিদ সারোয়ার এবং স্থানীয় এক ফেনসিডিল বাহক রশিদকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিকালে মোক্তারপুর সড়কে ব্যারিকেড সৃষ্টি করে এবং চারঘাট থেকে ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১-৯৯৬২) আটক করে। প্রাইভেট কার তল্লাশী করে র‌্যাব পেছনের ডালা থেকে ৩ কার্টুন ভর্তি ৭২ কেজি আম ও ১৪৪ বোতল ফেনসিডিল আটক উদ্ধার করে। কার্টুনের ভেতরে আমের নীচে ফেনসিডিলগুলি সাজানো ছিল।

র‌্যাব সদর দপ্তরে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ডাক্তার খায়রুল কামাল জানান, তারা নিয়মিত ফেনসিডিল সেবন করেন। আম ক্রয়ের উদ্দেশ্যে বন্ধু জাহিদকে নিয়ে গতকাল রাজশাহীতে আসেন। গ্রেপ্তারকৃতরা ফেনসিডিলগুলি তাদের নয় বলে দাবি করেছেন। জানা গেছে, ফেনসিডিল বহনকারি আটককৃত গাড়ীটি ডাঃ কামালের ¯ত্রীর বড় ভাইয়ের।

ডাঃ কামালের বাড়ী পাবনা জেলায়। তিনি ঢাকার গ্রীন রোডে পারিবারিক ভাবে বসবাস করেন। জাহিদের বাড়ী ফেনীতে। সেও পারিবারিক ভাবে ঢাকার তালতলা রোডে বসবাস করেন। ডাঃ কামাল ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

র‌্যাব কর্তৃপক্ষ ধারনা করছেন গ্রেপ্তারকৃতরা প্রাইভেট কারে করে ইতিপুর্বে ফেনসিডিল ঢাকায় নিয়ে গেছেন। তারা পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী বলেও র‌্যাব দাবি করেছে।

এদিকে তাদেরকে আটকের পর থেকেই উচ্চ পর্যায় থেকে সুরারিশ আসছে বলে র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে চারঘাট থানায় সোপর্দ করা হবে বলে রাজশাহী র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন।