২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধিদের কল্যাণে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন-অষ্টেলীয় হাই কমিশনার

বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নায়নের সুনির্দিষ্ট কোন নীতিমালা নেই বলে অভিযোগ করেছেন অষ্টেলিয়ান হাই কমিশনার লরেন বার্কার।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তিনি মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়ায় প্রতিবন্ধীদের উন্নয়নে অষ্টেলিয়ান হাই কমিশননের অর্থয়নে প্রতিষ্ঠিত একটি নার্সারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তব্যে একথা বলেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহযোগিতায় সমাজসেবা সংগঠন এমডিপিওডি এই অনুষ্ঠানের আয়োজন করে।

লরেন বার্কার বলেন, এদেশে বেসরকারি সংগঠনগুলো কেবল প্রতিবন্ধিদের উন্নায়নে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নে অষ্ট্রেলিয়া সরকার বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে।

তিনি জানান, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি ২০বছরে ৪০ হাজার প্রতিবন্ধীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।